চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এতে ৩১ জন নিখোঁজ হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে এ দুর্যোগ দেখা দেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো।বন্যার ঢেউ ভেঙে দিয়েছে চীন ও নেপালকে সংযুক্ত করা প্রধান একটি সেতু, যা ভোটেকোশি নদীর ওপর নির্মিত ছিল।নেপালি পুলিশ জানিয়েছে, নিহত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ২০ জন— যাদের মধ্যে ১৪ জন নেপালি এবং ৬ জন চীনা নাগরিক।নেপাল পুলিশ মুখপাত্র বিনোদ ঘিমিরে বলেন, আমাদের মূল লক্ষ্য এখন উদ্ধারকাজ। আমরা এ পর্যন্ত ৫৭ জনকে উদ্ধার করেছি।চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলছে, মঙ্গলবার ভোরে চীন-নেপাল সীমান্ত এলাকায় একটি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং চীনের অংশে অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া নেপালের অংশে চীনের ছয়জন নির্মাণ শ্রমিক স্রোতে ভেসে গেছেন বলে জানানো হয়।কাঠমান্ডু-ভিত্তিক আন্তর্জাতিক পর্বতমালা উন্নয়ন কেন্দ্র (আইসিআই এমওডি) সম্প্রতি সতর্ক করেছে যে এ বছর বর্ষা মৌসুমে বিপর্যয়ের ঝুঁকি বেড়েছে।আইসিআই এমওডি জানায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার ঘটনাগুলো বাড়ছে, যা বন্যা, ভূমিধস এবং প্রবল স্রোতের মতো দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিগারেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি
সিগারেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি

সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকা প্যাকেটের সর্বনিম্ন দাম ৯০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ডর্প Read more

প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার Read more

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন