যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চালকিডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু তাহের মণিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাংরা গ্রামের ইসমাইল শেখের ছেলে।নিহতের স্বজনরা জানান, আবু তাহের একজন ব্যবসায়ী। ঘটনার দিন বিকেল ৫ টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে মণিরামপুর উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চালকিডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যান। ফায়ার সার্ভিস সদস্যরা আবু তাহেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আবু তাহের মারা যান। তার মাথা ও মুখে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ Read more

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা Read more

ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানে নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েক জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক Read more

খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাসের সরকার (৩২) এবং আব্দুর নূর (২৮) Read more

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

লোহাগাড়ায় পাউবোর সংস্কারের একমাসেই ধ্বসে গেল সড়ক
লোহাগাড়ায় পাউবোর সংস্কারের একমাসেই ধ্বসে গেল সড়ক

চট্টগ্রামের লোহাগাড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের এক মাসের মধ্যেই ধ্বসে গেছে ডলু নদীর তীরবর্তী ১৩০ ফুট সড়ক। ফলে চলাচলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন