ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।নান্দাইল মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি আবু কালাম (২৬)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একটি মামলার রিমান্ড শেষে আসামি আল আমিন হোসেন (৩৫)-কে পুনরায় আদালতে সোপর্দ করার জন্য গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তারকৃত সিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামী সাদেক (৫০), মুছলেম উদ্দিন (৬০) ও আশিক (৩৫) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি নিউটন সরকার (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নজুমদ্দিন (৫৪), মানিক মিয়া (৩৫), সোহেল মিয়া (৩০) এবং শামীম (২৭)।অন্যদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কনক ইসলাম খান (৩৬), লিছন খান (৩০) এবং রনি মিয়া (৩০)।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

কাতারে চালানো ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।বুধবার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ মঙ্গলবার সকালে Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন