মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ ঘটে সম্পর্কে। এক সময় যাকে ছাড়া একদমই চলত না, সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না কোনো যোগাযোগ।তবে চলার পথে কিংবা অন্যান্য যেকোনো ভাবেই পুরোনো সম্পর্কের মানুষটির সঙ্গে পুনরায় দেখা হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আসলেই কী করা উচিৎ?চলুন জেনে নিই প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে যা করণীয়-১। বন্ধুত্বপূর্ণ আচরণ করুনব্রেকআপ যে কারণেই হয়ে থাকুক না কেন, যার কারণেই হয়ে থাকুন না কেন প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে না গিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই ভালো। এতে করে মনের ভেতরে কোনো ধরণের অনুভুতি থাকবে না যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। যিনি চলে গিয়েছেন তিনি তো চলেই গিয়েছেন। তার ওপর রাগ দেখিয়ে এড়িয়ে গিয়ে থাকার অর্থ আপনি এখনো তাকে ভুলতে পারেন নি। বরং এতে আপনারই ক্ষতি হবে।২। রাগ বা হিংসা দেখাতে যাবেন নাধরুন কোনো কারণে প্রাক্তনের সঙ্গে ব্রেকআপ হয়েছিল আপনার। কিন্তু তাই বলে হঠাৎ দেখা হলে সেই রাগ ঝাড়বেন তার তো কোনোই প্রয়োজন নেই। এতে করে প্রাক্তন ভাববেন যে আপনি তাকে ভুলতে পারেননি। অথবা যদি প্রাক্তনের সঙ্গে তাদের নতুন প্রেমিক/প্রেমিকার দেখা হয়ে যায় সেক্ষেত্রে হিংসা করাটাও বোকামি। মনে রাখবেন যা হয় তা ভালোর জন্যই হয়।৩। নিরাপত্তাহীনতায় ভুগবেন নাধরুন আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গেই আছেন। এই সময় হঠাৎ প্রাক্তনের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। এতে করে ভয় পেয়ে যাবেন না যে আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে পারে। বরং এতে করে আরও উল্টোটাই হতে পারে। ভয় পেয়ে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগে আপনি নিজেরই ক্ষতি করে ফেলবেন।৪। নিজের সম্মান বজায় রাখুনআগে আপনারা একে ওপরের কাছাকাছি ছিলেন। এখন তো আর নেই। তাই বলে নিজের প্রাক্তনকে অসম্মান করে এবং খোঁচা দিয়ে কথা বলবেন না। এতে করে আপনি নিজের সম্মান বজায় রাখতে পারবেন। আপনাদের ব্রেকআপের অবশ্যই কোনো কারণ রয়েছে। দুজনের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র তার ওপর দোষ চাপিয়ে দিয়ে ভাববেন না আপনিও অনেক ভালো কাজ করেছেন। চুপচাপ থাকুন। নিজের সম্মান বজায় রাখুন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’
পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’

সার উৎপাদনে গ্যাসের দাম দেড়শ' শতাংশ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার, জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট করার বিষয়ে ঐকমত্য হলেও এখনো জটিলতা Read more

হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে এ খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন