সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের।প্রসঙ্গত, ২০২৪ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন।এর আগে, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ইমান আলীর সাত বছরের শিশু পুত্র মাওলা ।বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলার গোপালপুরে তার Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান
শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো Read more

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির Read more

যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক
যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক

যশোরে বিষপান করা এক যুবকের চিকিৎসা ও পরীক্ষার নামে ৬ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ওলিয়ার রহমান নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন