চলছে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলিয়ে বর্ষাকাল। এই দুই মাস ছাড়াও জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসেও মাঝেমধ্যে বৃষ্টি দেখা দেয়। এখন বর্ষার শুরুর দিক। প্রায় দিনই বৃষ্টি লেগে থাকে। এই সময় অনেকেরই নানা খাবার খাওয়ার স্বাদ জাগে। বৃষ্টির দিনের তেমনই একটি খাবার হচ্ছে খিচুড়ি। বৃষ্টি মানেই বাসায় আবদ্ধ থাকা। এই সময় অনেকেরই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়। বাঙালির এই খাবারের প্রচলন বহুদিনের।এখন শুকনো খিচুড়ি, পাতলা খিচুড়ি থেকে শুরু করে সবজি খিচুড়ির মতো নানা ধরনের খিচুড়ি তৈরি হয়। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম অমলেট, ইলিশ মাছ ভাজার মতো পদও অনেকে রাখেন। তবে বেশির ভাগ মানুষের কাছে প্রিয় হচ্ছে গরুর মাংসের সঙ্গে খিচুড়ি।বৃষ্টির দিনে খিচুড়ির উপকারিতা: বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি উপকারিতা হলো এর খাদ্যগুণ। মূলত, চাল-ডাল একসঙ্গে থাকায় এর মধ্যে ফাইবারের পরিমাণ থাকে যথেষ্ট। এদিকে খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে। ঠাণ্ডা খিচুড়ির স্বাদ খুব একটা ভালো লাগে না! এসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কৃতি।তবে গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে। বিশেষ করে, গলা ধরার সমস্যা বা ওই জাতীয় কোনো সমস্যা। বৃষ্টির সময় পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। গরম খিচুড়ি সেসব রোগের মোকাবিলা করতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। এই কারণে খিচুড়িকে পথ্য হিসেবেও দেখা হতো এক সময়।জেনে নিন ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার সহজ কৌশল।রেসিপি: ঝরঝরে ভুনা খিচুড়িউপকরণ: মুগ ডাল- ১ কাপ, পোলাওয়ের চাল- ৩ কাপ, সয়াবিন তেল- আধা কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, সবুজ এলাচ- ৬টি, লবঙ্গ- ৫টি, তেজপাতা- ২টি, দারুচিনি- ৩ স্টিক, রসুন বাটা- ১ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, হলুদ- ১ চা চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, জিরার গুঁড়া- ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ, লবণ- স্বাদ মতো, কাঁচা মরিচ- কয়েকটিপ্রস্তুত প্রণালি: মুগ ডাল মিডিয়াম আঁচে ভেজে নিন। ডালের রঙ বাদামি হয়ে গেলে নামিয়ে চালের সঙ্গে মিশিয়ে নিন। ডাল ও চাল একসঙ্গে ধুয়ে বড় চালনির মধ্যে নিয়ে নিন। আধা ঘণ্টা সময় দিন পানি ঝরার জন্য। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও গরম মসলা ভেজে নিন। পেঁয়াজে বেরেস্তার রঙ চলে আসলে আধা কাপ নরমাল পানি দিয়ে দিন। দুই মিনিট নেড়ে আদা ও রসুন বাটা দিয়ে আরও কয়েক মিনিট নাড়ুন। এবার সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিন। নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে প্যান কয়েক মিনিটের জন্য ঢেকে দিন। এরপর চাল ও ডালের মিশ্রণ দিয়ে দিন মসলায়। ভালো করে নেড়েচেড়ে ভাজুন ৮ থেকে ১০ মিনিটের জন্য। ৬ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। বলক চলে আসলে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। মরিচের মাথা সামান্য ভেঙে দিলে চমৎকার সুগন্ধ ছড়িয়ে যাবে খিচুড়িতে। মিডিয়াম আঁচে ১০ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। এরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দমে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। পরিবেশন করুন ঝরঝরে ও সুস্বাদু ভুনা খিচুড়ি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং Read more

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও Read more

চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে এসিল্যান্ডের অভিযান
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে এসিল্যান্ডের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান মহাসড়ক পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া Read more

ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ Read more

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি
মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন