দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও কয়েক দিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাওইয়া শিল্পী ও গীতিকার একেএম মোস্তাফিজুর রহমান।আজ সোমবার (৮ জুলাই) সকালে মোস্তাফিজুর রহমান জানান, সকালে গাজী ভাইয়ের (ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সংকটাপন্ন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি দেশবাসীর কাছে ফরিদা আপার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।এদিকে গত রবিবার (৬ জুলাই) রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজী ভাই আরও বলেছেন, ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন।’ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এ সংগীতশিল্পী।ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা Read more

ট্রাম্পের দ. কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম
ট্রাম্পের দ. কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় তার সফর শুরু করার কয়েক ঘণ্টা আগে Read more

চোখের নীরব ঘাতক গ্লুকোমা
চোখের নীরব ঘাতক গ্লুকোমা

চোখের রোগগুলোর মধ্যে গ্লুকোমা খুবই মারাত্মক। সময়মত চিকিৎসা না করালে বড় বিপদ হতে পারে। চোখের উচ্চচাপই এ রোগের মূল কারণ। Read more

গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা
গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার তাদের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ Read more

দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

লুণ্ঠিত অস্ত্র-গুলি উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের
লুণ্ঠিত অস্ত্র-গুলি উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে ফেসবুকে জরুরি পোস্ট দিয়েছে বাংলাদেশ পুলিশ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভেরিফায়েড পেজে এ পোস্ট দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন