চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট-শান্তিরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি পানিতে তলিয়ে গেলেও চালক অলৌকিকভাবে ডুব দিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার শান্তিরহাট থানার মহিরা গ্রামের এক চালক ছত্তারহাট এলাকা থেকে কোনো যাত্রী ছাড়াই খালি গাড়ি নিয়ে শান্তিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি পানিতে নিমজ্জিত হয়।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় গ্রাম পুলিশ রাজু বিশ্বাস জানান, “পুকুরে গাড়িটি তলিয়ে যাওয়ার পর চালক নিজেই ভেতর থেকে ডুব দিয়ে বের হয়ে তীরে উঠে আসেন। পরে স্থানীয়রা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।” চালক সামান্য আহত হলেও বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।ছত্তারহাট সিএনজি চালক সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম বাপ্পী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমি দ্রুত দুর্ঘটনাস্থলে যাই। গাড়িটি পানির নিচে তলিয়ে গেলেও সৌভাগ্যক্রমে চালক অক্ষত অবস্থায় ফিরে এসেছেন।”দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (০২ আগস্ট) Read more

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, 'মাজার, মসজিদ, মাদ্রাসা বা Read more

খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার Read more

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ
বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ

হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা গায়েবের অভিযোগে বালুখালী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্যকে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সময়ের কন্ঠস্বর-এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন