অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।বুধবার থেকেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে। ইসরায়েলের সামরিক বাহিনী কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছে, এসব নৌযান অবরোধের আওতায় থাকা জলসীমায় প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইতোমধ্যে অন্তত ৩৯টি জাহাজ ও নৌযান আটক করেছে ইসরায়েল। এর মধ্যে গ্রেটা থুনবার্গের জাহাজও আছে।এদিকে, ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমের তথ্য মতে, বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি নৌযানের মধ্যে ৩০টিরও বেশি আটক হয়েছে বা আটক করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে।   তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল।ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, যেসব জাহাজ এখনও আটক হয়নি, সেসব জাহাজ যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘‘তারা দৃঢ়সংকল্পবদ্ধ, ব্যাপক অনুপ্রাণিত এবং ভোরেই অবরোধ ভাঙার জন্য সবকিছু করছে।’’এক বিবৃতিতে আয়োজকরা নৌযান আটকের ঘটনাকে ‘‘অবৈধ’’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌযান আটক করেছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নৌযান আটকের পর অন্যান্য কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক কর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ২২ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েল বলেছে, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ এবং সুস্থ আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স

পঞ্চগড়ে কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) প্রথমবারের মতো জেলার দেবীগঞ্জ Read more

বাসে সিট নেই, দাঁড়িয়ে ফিরছেন বাকৃবির শিক্ষার্থীরা 
বাসে সিট নেই, দাঁড়িয়ে ফিরছেন বাকৃবির শিক্ষার্থীরা 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সময়ের সঙ্গে অবকাঠামোর উন্নয়ন হলেও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সেবার মানোন্নয়ন হয়নি। প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র ২টি Read more

২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন
চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ক্লাস- পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা। Read more

ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার
দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার

ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইসহ বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাদিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন