কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ১০টার সময় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির উপরোক্ত আদেশ দেন।উক্ত তথ্যাদি নিশ্চিত করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোলাম সরোয়ার।চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, টানা ২১ দিন রিমান্ড শেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সকাল ১০টার সময় আদালতের বিচারক আনোয়ারুল কবির উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে প্রেরণ করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান
চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন Read more

ঢাকাসহ ১২ অঞ্চলে আজ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে
ঢাকাসহ ১২ অঞ্চলে আজ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে

গ্রীষ্মে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে ডানা মেলছে বৈশাখ। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন