গেল শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য খুশির খবর যে, আর্জেন্টাইন তারকাকে বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে না। কেননা তার চোট বেশি গুরুতর নয়। তবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপে পুমাস ইউএনএম-এর বিপক্ষে মেসি খেলতে পারবেন না, এটি নিশ্চিত।নেকাক্সার বিপক্ষে চেজ স্টেডিয়ামে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান মেসি। মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, হ্যাঁ, আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতিমধ্যে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে, চোটটা হালকা। খারাপ খবরের মধ্যেও এটা ভালো দিক। আমরা কখনও ফিরতি সময় নির্দিষ্ট করে বলতে চাই না, বিশেষ করে মেসির ক্ষেত্রে। সে সাধারণত দ্রুত সেরে ওঠে। তাই দেখা যাক কী হয়। তবে আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে না, সেটা নিশ্চিত। এরপর আমরা পর্যবেক্ষণ করবো তার অগ্রগতি কেমন হয়।এদিকে, পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে দলের ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকন খেলতে পারবেন। কারণ নেকাক্সার বিপক্ষে লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি।মাচেরানো বলেন, আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম। অবশেষে আমাদের পক্ষে রায় এসেছে। আমরা তখনই মনে করেছিলাম এটা অন্যায় সিদ্ধান্ত। এখন সেই ভুল সংশোধন হয়েছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এই সময়টায়। কালকে (বৃহস্পতিবার) তাকে শুরুতে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত আমরা পরে নেবো।লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে। যাতে তারা গ্রুপ পর্বে এমএলএস টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে পারে। আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসিদের। সে হিসেবে বাঁচা-মরার ম্যাচে মেসিকে পাচ্ছে না মিয়ামি।দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জিতে এক অতিরিক্ত পয়েন্ট পেয়েছে মিয়ামি।বৃহস্পতিবারের ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার। ওই ম্যাচে এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা Read more

প্রশ্নের মুখে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন
প্রশ্নের মুখে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কোচিং স্টাফের ভূমিকা ঘিরে। বিশেষ করে সহকারী কোচ মোহাম্মদ Read more

হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান
হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন