নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জেলার শেখ মো. রাসেল জানান, গত ২২ অক্টোবর রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে। কলকারী নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন। তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে যেন না জানানো হয়, সেই নির্দেশ দেন। অন্যথায় সমস্যা হবে বলে হুমকি দেন বলেও অভিযোগ করেন জেলার।পরে জানা যায়, কোয়েল জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এর পরপরই ২৩ অক্টোবর বৃহস্পতিবার জেলার শেখ মো. রাসেলের সরকারি মোবাইলে আবারো একটি হুমকিমূলক বার্তা আসে। সে বার্তায় লেখা ছিল, ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ পুরো পরিবারকে কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।’জেলার শেখ মো. রাসেল বলেন, ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

১৫ এপ্রিল: নামাজের সময়সূচি
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করুন গুরুত্বসহকারে। বিভিন্ন Read more

এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর
এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই সমাপ্ত হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন