কক্সবাজারের চকরিয়ায়  মুষলধারে বৃষ্টি হচ্ছে, উক্ত বৃষ্টি প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাত থেকে বিরতিহীন ভাবে মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনো থামেনি। এদিকে বিরতিহীন ভাবে বৃষ্টি শুরু হওয়াতে মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়াতে মানুষের কর্মজীবন ব্যাঘাত হচ্ছে।  ফলে খেটে খাওয়া মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে।চকরিয়ায় আনিসুল মোস্তফা বশির নামে এক বাস চালক বলেন, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, বাসের যাত্রী সংখ্যা ও খুব কম। বৃষ্টির কারণে যাত্রী কম হওয়া বাসও নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না।চকরিয়া নতুন বাসটার্মিনাল এলাকায়  মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে একজন ইজিবাইক চালকের সাথে কথা হয়, তিনি বলেন সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়ে তেমন যাত্রী পায় নাই। সারাদিন বিরতিহীন ভাবে বৃষ্টি হচ্ছে ফলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এমতাবস্থায় যাত্রী কম থাকায় ভাড়াও কম হচ্ছে।  এমতাবস্থায় আরো কয়েকদিন বৃষ্টি থাকলে আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর উপায় থাকবে না।মাছের প্রজেক্টের মালিক মোহাম্মদ আকতার হোছাইন বলেন, সারাদিন বিরতি ছাড়া বৃষ্টি হচ্ছে, এ বৃষ্টি আরো ২/৩ দিন থাকলে পাহাড়ি  বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।  পাহাড়ি বন্যা হলে মাছের প্রজেক্টগুলো বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ফলে আমরা যারা প্রান্তিক মাছ চাষী আছি তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।  এমতাবস্থায় পানি নিষ্কাশনের জলকপাট গুলো খুলা  রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করছি।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গভীর রাত থেকে বিরতিহীন ভাবে বৃষ্টি হওয়াতে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়ে যাতে নিম্নাঞ্চল প্লাবিত হলে মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারে।কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন,সোমবার(৭ জুলাই) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  ১২৪ মিলি সেন্টিমিটার পর্যন্ত  বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  এছাড়া কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরো বলেন, বিরতিহীন বৃষ্টির কারণে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে। সে জন্যপাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদেরকে নিরাপদ স্থানে চলে আসার জন্য মাইকিং করা হয়েছে। এ বৃষ্টির প্রবণতা আগামীকালের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ১৪৩২ নববর্ষ। বর্ষবরণকে ঘিরে মহানগরজুড়ে নানা আনুষ্ঠানিকতা Read more

ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা
ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২০০০০ হাজার কর্মী ইসরায়েলে আছেন।বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।

কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. টিটন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Read more

অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস, হুমকিতে প্রাকৃতিক পরিবেশ
অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস, হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ও ২০টির মতো ডিম বিনষ্টের ঘটনা ঘটেছে।ধানক্ষেত রক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন