ভোলায় অটোরিকশার চাপায় সাহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহাদ ওই ওয়ার্ডের হাসনাইন আহমেদের ছেলে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুফাতো বোনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বের হন সাহাদ। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য অটোরিকশা ভাড়া করার সময় অসাবধানতাবশত সাহাদ তার মায়ের হাত থেকে ছুটে দৌড় দিলে অপর দিক থেকে আসা একটি অটোরিকশায় চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোরসহ নিহত ৩
সখীপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোরসহ নিহত ৩

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি
বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় সজল হাওলাদার (৫৬) নামে এক কলেজ শিক্ষককের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাত তিনটার উপজেলার Read more

কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নাম বহুবার এসেছে আলোচনায়। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল অনিয়মের মধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন