সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই হতাশার পর্দা সরালেন লিটন। ফিরলেন দুর্দান্ত এক ইনিংস খেলে।শনিবার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরেজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটন দাস। তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারীর ৪৮ রানের কার্যকর ইনিংসে ভর করে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। টাইগার বোলারদের দাপটে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে ৮৩ রানের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা।কাপ্তানের রানে ফেরা এবং দলের জয়—দুয়ের মিলেই বেশ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা লিটনের প্রতি আস্থা রাখি। কথায় আছে, ফর্ম সাময়িক—ক্লাস চিরকালীন। তবে কৃতিত্ব কেবল একজনের নয়। পুরো দল ভালো খেলেছে। শামীম, লিটন, বোলাররা—সবার সম্মিলিত পারফরম্যান্সেই এসেছে জয়। এখন লক্ষ্য হবে ভুল কমিয়ে আরও ভালো খেলা।’সিরিজ এখন ১-১ সমতায়। সামনে শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ বাংলাদেশের। সেই ম্যাচ জিতে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন বিসিবি সভাপতি।এ বিষয়ে তিনি বলেন,‘অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। এর আগে টেস্টে একটি ম্যাচ জেতার সুযোগ ছিল, সেটি ড্র করেছি। এরপর একটি হার, ওয়ানডেতে প্রথম ম্যাচও ছিল আমাদের হাতে। কিন্তু ব্যাটিং ধসের কারণে হেরে গেছি। এরপর আবার জয়-পরাজয় মিলেছে। উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে এগিয়ে গেলে ফলাফল আরও ভালো হবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার Read more

আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেন্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও Read more

বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক
ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের Read more

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার Read more

সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন