ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইহুদিবাদবিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরোয়েল ডোভিড ওয়েইস। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি জনগণের সঙ্গে একাত্মতা পুনর্ব্যক্ত করেন তিনি।ইরানের মেহের নিউজ জানায়, রাব্বি ওয়েইস ব্রাজিলে ব্রিকস সম্মেলনের বিভিন্ন পার্শ্ব-আয়োজনে অংশ নিতে গেছেন। সেখানেই তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ও আলোচনায় মিলিত হন।এর আগে তিনি ব্রাজিলে অবস্থিত ইরানি দূতাবাসও পরিদর্শন করেন। সেখানে তিনি ইরানি জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নির্মম জায়নবাদী হামলায় নিহত শহিদদের স্মরণে স্মৃতি বইতে স্বাক্ষর করেন।প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুন ইরানে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা ১২ দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরাইলি বাহিনী। ২২ জুন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরাইলি শহরগুলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ Read more

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত Read more

হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি

খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি Read more

জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা
জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা

জীবননগরে ফসলের মাঠে আউশ ধান কাটার মহোৎসব চলছে। তবে এবার আউশ ধানের ফলনে অসন্তুষ্ট চাষিরা। এছাড়া ধানের বাজারমূল্যও কিছুটা কম।চাষিরা Read more

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন