ফরিদপুরের আলফাডাঙ্গায় নাসির উদ্দিন (৩৪) নামে একজন ভুয়া দন্ত চিকিৎসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৭ জুলাই) দুপুরে সদর বাজারের থানার প্রধান ফটকের সামনে নাসির ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দী এলাকার অলিয়ার রহমান মোল্যার ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ‘নাসির ডেন্টাল কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে রোগী দেখতেন নাসির উদ্দিন। কিন্তু যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করতেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনভুক্ত নন। নেই কোনো সংশ্লিষ্ট ডিগ্রি। এভাবে প্রতিদিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। বিষয়টি প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর (২২) ধারা অনুযায়ী তাঁকে শাস্তিস্বরূপ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘নাসির উদ্দিন ভুয়া চিকিৎসকের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাই তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়’
‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোন ব্যত্যয় হবে না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি Read more

ইরান সংঘাতে ১৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ২০০
ইরান সংঘাতে ১৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ২০০

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে প্রায় Read more

রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি
রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি

রাজশাহীর বাগমারার একটি বেসরকারি হাসপাতালে অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় রোগীকে চার দিন আটকে রাখার অভিযোগ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা
পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় Read more

পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন