রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির হাতে এ গুরু দায়িত্ব দিয়েছে সিবিএফ। সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন তিনি। তবে শুরুর এ পর্যায়েই বড় ধাক্কা খেল তার কোচিং স্টাফ। আনচেলত্তির পাশাপাশি তার ছেলে ডেভিট আনচেলত্তিকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছিল ব্রাজিল। তবে জানা গেছে তিনি সেই দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন। প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সোনালী সময়ে তার পাশে ছিলেন ছেলে ডেভিড। তবে এবার বাবার ছায়া থেকে বেরিয়ে প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ৩৫ বছর বয়সী এই ইতালিয়ানকে। তিনি রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ফ্যাব্রিজিও রোমানো নিশ্চতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ডেভিড আনচেলত্তি বোটাফোগোর প্রস্তাব গ্রহণ করেছেন এবং সদ্য বরখাস্ত হওয়া রেনাতো পাইভার স্থলাভিষিক্ত হচ্ছেন।উল্লেখ্য, ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে বাবার সহকারী হিসেবে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কাজ করলেও এবারই প্রথম তিনি নিজে প্রধান কোচের আসনে বসবেন এবং সদ্য কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

মোংলায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। Read more

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ সোমবার Read more

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত
ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (১৩ অক্টোবর) দেশটির Read more

হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন