বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৫) কে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।রবিবার (০৬ জুলাই) রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম সাহাবুদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার এনামুল হক সাকিব পৌর শহরের উমেদনগর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে আহত করে সাকিবসহ কয়েকজন। এ ঘটনায় মাহদী হাসান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাকিবকে। ওই মামলায় রবিবার রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টায় তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্রসংগঠন। এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে চলছিলেন। তিনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে মামলা–বাণিজ্যে যুক্ত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব কারণে তাকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত সাকিবকে সোমবার আদালতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এআই-এর কারণে হারিয়ে যাবে কিছু পেশা: স্যাম অল্টম্যান
এআই-এর কারণে হারিয়ে যাবে কিছু পেশা: স্যাম অল্টম্যান

বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বদলে যাচ্ছে কর্মক্ষেত্রের চেহারা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসার নিয়ে এবার সরাসরি সতর্ক Read more

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!
ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন