দিনাজপুরের বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২)  নামে দুই জনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত আবির হোসন (২২) রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি সদর উপজেলার জুম্মাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। অপরজন আব্দুল্লাহ বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার দেশমা বাজারে বিভিন্ন দোকানে ১ হাজার টাকার নোট দিয়ে বাজার করেন এবং আরেক দোকানে ৫ শ টাকার নোট দিয়ে বাজার করেন। টাকার নোটের প্রতি দোকানদারের সন্দেহ হলে পাশে থাকা হাট ইজারাদার দবিরুল ইসলামের বাবা রফিদুল ইসলামকে টাকার নোট ২টি দেখান। তিনি তখন তাদেরকে খুঁজতে বলেন, একপর্যায়ে হাটের ভিতরে তাদের দেখতে পেয়ে তাদের আটক করে । পরে তাদের প্যান্টের পকেট থেকে ১ হাজার টাকার  ৬ টি জাল নোটসহ স্থানীরা তাদের কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে।  তিনি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’
‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫
ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক
ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। সম্প্রতি সময়ে উপজেলার নাওডাঙ্গা গ্রামের একটি দোলায় মাছ Read more

মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে Read more

সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের ইতিহাসে একবছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এই সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন