ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে ৩ দিন এবং পরে ৭ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।বুধবার (২১ মে) দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান তিনি।এম সাখাওয়াত হোসেন বলেন, ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌপথ চালু হচ্ছে। এই রুটে দুটি ফেরি চলবে, যা সংযুক্ত করবে জামালপুরের সাথে।শ্রমিকদের পাওনা নিয়ে তিনি আরও জানান, গাজীপুরের টিএনজেড, মাহমুদ গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে ২৮ মে এর মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা Read more

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?
বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

নানান বিতর্ক ও অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। ডিসেম্বর-জানুয়ারি সময়েই শুরু হবে Read more

পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি
পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি

বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো ‘অন্যায়’ Read more

‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস

চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার Read more

সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরান তাদের নৌ-ক্ষমতা ধ্বংস করে দেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সাহস করেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন