টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ কিশোর আহত হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাহিদুল ইসলাম মৃদু (১৫) ও তার বড় ভাই মাশরাফি ইসলাম ইমন (২১) কাজে যাওয়ার উদ্দেশ্যে পূর্ব আদালত পাড়া বাসা থেকে বের হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতাও মাদক ব্যবসায়ী রাজীব (৪০) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে রাজীব তার বাসার সামনে কিশোরদের গতিরোধ করে জিজ্ঞাসা করে, ‘তোদের নাম কি এবং বাসা কোথায়?’ এরপর দুই ভাই চাকরি করে শুনেই তাদের কাছে নেশার টাকা দাবি করে। এ সময় দুই কিশোর মাহিদুল ইসলাম এবং মাশরাফি ইসলাম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাজীব তখন বলে, ‘হাটার সময় আমার বাসার দিকে তাকাইলি কেনো?’ এই বলেই এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় রাজীবের বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কিছু না জেনেই মাদকাসক্ত ছেলের সাথে মিলে ২ কিশোরকে মারতে থাকে। এক পর্যায়ে রাজীব তার কোমড়ে থাকা ছুরি দিয়ে মাহিদুল ইসলামকে আঘাত করলে মাহিদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে এবং মাথায় কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে ২ কিশোরের মা খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে পৌঁছলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে রাজীব ও তার বাবা। আহতদের চিৎকার শুনে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় আহতদের বাবা রবিন তালুকদার ওইদিনই টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারের বাসার আশেপাশের মানুষদের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ছেলে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এই ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসীকে মারধর এবং বিভিন্নভাবে নির্যাতন করেছেন। রাজীবের বাবার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমি মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার। আমার সামনেই ঘটনাটি ঘটেছে। মাদকাসক্ত ছেলের কথা তুলতেই আনোয়ার বলেন, ‘আর এ বয়সে পোলাপান একটু এরকম করেই।’ এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহম্মেদ শনিবার (৫ জুলাই) বিকালে মুঠোফোনে জানান, একটি লিখিত অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।উল্লেখ্য, মাদকাসক্ত রাজীব টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। সেই দাপটেই এখনো বীরদর্পে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫
মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহালকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় অন্তত পাঁচজন ড্রেজার শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন Read more

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।আজ শনিবার Read more

মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা
মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা

বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নোবেলজয়ী পেরুভিয়ান লেখক মারিও বার্গাস ইয়োসা আর নেই। ৮৯ বছর বয়সে পেরুর লিমায় পরিবার-পরিজনের কাছে শেষ Read more

সাকিবকে পেছনে ফেললেন আমির
সাকিবকে পেছনে ফেললেন আমির

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটন্স। সিলেটের এ জয়ে বড় অবদান রেখেছেন পেসার মোহাম্মদ আমির। এদিন চার ওভার Read more

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ
ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা এবং ডুবো চরের কারণে বরিশাল থেকে ঢাকাগামী চারটি লঞ্চ ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চের যাত্রা বাতিল করেছে বরিশাল Read more

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী
ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসীমো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন