পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। ড. ইউনূস বলেন, অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) পবিত্র আশুরা উপলক্ষ্যে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়ে ড. ইউনূস। একইসঙ্গে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে তিনি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী। বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে Read more

গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে
গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে

গজারিয়ায় মায়ের দায়ের করা ভরণপোষণ মামলায় আটক হয়ে জেল হাজতে গেলেন ছেলে আবু তাহের।আটক আবু তাহের উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় Read more

প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ভুয়া ফটোকার্ড ব্যবহার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন