ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহরাব কাঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠির মধ্যে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠির সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কয়েক মাস ধরেই দুই গোষ্ঠির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় Read more

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। Read more

শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

জার্মানির দুর্ভেদ্য যে দুর্গ দেখতে বছরে যান ১ মিলিয়ন পর্যটক
জার্মানির দুর্ভেদ্য যে দুর্গ দেখতে বছরে যান ১ মিলিয়ন পর্যটক

পাহাড়ের উপর নির্মিত দুর্ভেদ্য এই দুর্গ যেন রূপকথার গল্প। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আল্পসের কোনায় তৈরি এই সুরম্য স্থাপনা খুব Read more

দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কিশোর মোড় থেকে চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার রোড এবং খোলাবাড়ি হাই স্কুলের Read more

নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠতে চলেছে সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর এই বিখ্যাত শিল্পকর্মটির নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন