চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে বঁটি দিয়ে কুপিয়ে চাচাতো বোনকে হত্যার অভিযোগ উঠেছে রতন দাশ (৩৭) নামের এক ভাইয়ের বিরুদ্ধে।শনিবার (৫ জুলাই) ভোর রাতে বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম সুপ্তা মাঝি (১৫)। তিনি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির কন্যা।প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিহত সুপ্তা চাচাতো ভাই রতন দাশের সঙ্গে বসবাস করতেন। রতন তাকে চা-বাগানের পরিশ্রমী কাজ বাদ দিয়ে সেলাই মেশিনের কাজ শিখতে অনুরোধ করেন। সুপ্তা ওই কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে তারা দুজন বিবাদে লিপ্ত হন। তুমুল বাগবিতণ্ডার এক পর্যায়ে বসতঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তাকে সজোরে মাথায় আঘাত করেন চাচাতো ভাই রতন। এতে সুপ্তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, ঘটনা পরপরই অভিযানে নামেন পুলিশ। তারা অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করে ভূজপুর থানার হেফাজতে পাঠায়। ঘটনায় আর কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছেন।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘ঘটনায় অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’‎এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে Read more

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা
হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় Read more

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন Read more

ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে কমলা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন