‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন গুরুত্বর আহত হয়েছে। ‎বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেশনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।‎নিহত নিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত মিনু দে (৭৫) আনিমা দে (৩০) একই এলাকার বাসিন্দা। ‎প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুরে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে পূজো দিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে ঘটনাস্থলে মারা যান নিলু রানী শীল। এসময় গাড়িতে থাকা বাকি দুইজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত মিনু দে কে  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে অনামিকা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।‎উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আরডি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির
সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ Read more

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় Read more

1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité
1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité

Guide pratique de 1cbet : tout ce qu’il faut savoir pour jouer en toute sécurité 1. Présentation de 1cbet – Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন