ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার সময় নিজেদের ভুলে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ ইহুদিবাদী সেনা। শুক্রবার (০৪ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি গণমাধ্যম ‘ইসরায়েল আর্মি রেডিও’র প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ৪৪০ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। ভুল গুলিতে মারা গেছেন ৩১ জন, গোলাবারুদের দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন ৬ জন।গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত আরও ৩২ সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে কেবল ২ জন দুর্ঘটনায় মারা গেছে বলে জানানো হয়। কর্মক্ষেত্রে আরও ৫ সেনা দুর্ঘটনায় নিহত হয়, যাদের মধ্যে কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে গেছেন অথবা যান্ত্রিক সরঞ্জামের অসাবধানতাজনিত দুর্ঘটনায় মারা গেছে। বৃহস্পতিবার রাতেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ হিসাব মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের মোট ৮৮২ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬ হাজার ৩২ জন।অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল থেকে একের পর এক যুদ্ধবিরতির আহ্বান এলেও, ইসরায়েল এসব আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব Read more

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার মদনে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার(২২ মার্চ) উপজেলার মাঘান ইউনিয়নে Read more

স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন Read more

জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি
জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার Read more

জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান
জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান

রাজশাহীর বাগমারা উপজেলার ছোট্ট গ্রাম জাঙ্গালপাড়ায় বাস করতেন মোঃ খায়রুল ইসলাম। জীবন ও জীবিকার জন্য নিরলস পরিশ্রম করতেন তিনি। একসময় Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন