দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (০৫ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।রিজওয়ানা হাসান বলেন, থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সামিটে অংশ নেয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়; এটি একটি আন্দোলন, পরিবর্তনের উদ্যোগ। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা।মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে করে বলেন, যেসব দেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলো যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন