যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে প্রবেশ করতে না দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার (০১ আগস্ট) বিকেলে আবুল কালাম আজাদকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তিনি বাংলাদেশী এ-১৫৫২৭৯৪৩ নম্বরের পাসপোর্ট ব্যবহার করে স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে ‘তার পাসপোর্ট স্টপলিস্টে’ অন্তর্ভুক্ত থাকায় ভারত গমনে অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।জানা যায়, আবুল কালাম আজাদ (৪১), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাই-বাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এজন্য তাকে ভারত গমনে অনুমতি দেওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত Read more

জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের Read more

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন
বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা Read more

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন