কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে এই মসজিদে অনলাইনে দান করা যাবে।শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে www.paglamosque.org ওয়েবসাইটটির উদ্বোধন করেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে, খাস নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সে জন্য দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। মানুষ টাকাপয়সা ছাড়া স্বর্ণালংকার দান করেন। এ ছাড়া গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করা হয়।পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র পাগলা মসজিদের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে।’তিনি আরও বলেন, ‘অনেকেই পাগলা মসজিদে দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যম না থাকায় দান করতে পারছিলেন না। “দান করলে মনোবাসনা পূর্ণ হয়”-এমন বিশ্বাসেই দেশ-বিদেশের মানুষ পাগলা মসজিদে দান করতে আসেন। আর সেই বিশ্বাসকে আরও সহজ, নিরাপদ করতে অনলাইন ডোনেশন ওয়েবসাইট চালু করা হয়েছে।’জনশ্রুতি আছে, প্রায় আড়াইশ বছর আগে একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যু পর এখানে নি‌র্মিত মস‌জিদ‌টি পাগলা মসজিদ হিসেবে প‌রি‌চি‌তি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতি তিন মাস অন্তর খোলা হয় দান সিন্দুক। সেখানে পাওয়া যায় টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা এমনকি চিঠিপত্রও। সবশেষ ২০২৫ সালের (১২ এপ্রিল) খোলা হয় দানসিন্দুক। ওই সময় মসজিদের ১১টি সিন্দুক থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।  এটি দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের দানের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ বলে দাবি করা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্যরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি উক্ত অপরাধীদের দমন করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের চলমান অভিযান Read more

ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই Read more

কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড
কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও Read more

অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা
অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা

অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে Read more

হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান
হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাসকূপ থেকে দৈনিক পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী ১০ বছর কূপটি থেকে পাওয়া যাবে Read more

তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লার তিতাসে ঠোঁট কাটা রুবেল নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন