কুমিল্লার তিতাসে ঠোঁট কাটা রুবেল নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার গাজীপুর এলাকার বাস্তুহারা কলোনীতে এ হত্যাকাণ্ড ঘটে। ঘকটনায় অভিযুক্ত সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।নিহত রুবেল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বড় ভাই মো. বিল্লাল হোসেন গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজে দপ্তরি পদে কর্মরত।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাস্তুহারা কলোনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে অভিযুক্ত সুন্দর আলীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুন্দর আলী ক্ষিপ্ত হয়ে রুবেলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতে থাকা কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।এলাকাবাসী জানায়, রুবেল ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সুন্দর আলী ও তার বাবা জয়নালকে আটক করে।তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি
ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি

চলতি বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখ ৩৬ হাজার পশু কোরবানি করা হয়েছে। তবে, অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার Read more

মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম
মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে এক নির্মাণাধীন ভবনে ঢুকে ইতালি প্রবাসী জুয়েল হাওলাদারসহ চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে Read more

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

মেট্রোরেল চলাচল স্বাভাবিক
মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রোরেল।মঙ্গলবার (১৬ Read more

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন