রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। চড়া রয়েছে মাছ ও চালের বাজারও। তবে ব্রয়লার মুরগির দামে স্থিতিশীলতা দেখা গেছে।শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দামই আগের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি। পটোল, ঢ্যাঁড়স ও করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৬০ টাকার মধ্যে।বেগুনের দামও কেজিপ্রতি বেড়ে এখন ১০০ টাকায় পৌঁছেছে, যেখানে আগের সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, মুখী কচু ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায়।সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।মাছের বাজারেও দামে তেমন স্বস্তি নেই। চাষের রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২৩৫ টাকা, কৈ ২৮০-৩০০ টাকা, পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের জোগান কম থাকায় দাম আরও চড়া।মুরগির বাজারে ব্রয়লারের দাম আগের মতোই ১৫০-১৬০ টাকা কেজি থাকলেও, সোনালি মুরগির দাম ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়।গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। গরুর মাংস ৭৮০-৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।পেঁয়াজ ও আলুর বাজারে আপাতত স্থিতিশীলতা আছে। দেশি পেঁয়াজ ৫০-৬০ টাকা ও আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।তবে সবচেয়ে অস্থিরতা চালের বাজারে। পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই দামে ঊর্ধ্বগতি। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯০ টাকা এবং মোটা চাল ৫৬-৬০ টাকায়।চাল বিক্রেতারা বলছেন, মোকাম থেকে চড়া দামে আনতে হচ্ছে, তাই খুচরাতেও দাম বেশি পড়ছে।ভোক্তারা বলছেন, মোকাম থেকে খুচরা পর্যন্ত বাজারে সরকারের নজরদারি না বাড়ালে নিত্যপণ্যের এই দাম বাড়ার ধারা থামবে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস
নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস

মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।আজ বুধবার Read more

জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই
জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। Read more

গাজায় ত্রাণপ্রার্থীদের ‘অমানবিকভাবে হত্যার’ ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা
গাজায় ত্রাণপ্রার্থীদের ‘অমানবিকভাবে হত্যার’ ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা

এই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাজ্য এবং আরও ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, নিউজিল্যান্ড Read more

মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০
মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ৩ নারীসহ ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন