পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গরবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলে পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এলাকাবাসী জানান, উপজেলার হরিপুর ইউনিয়নের আবদাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল ঐ দিন সকালে বাড়ির পাশের পানের বোরজের জালে আটকা পড়া একটি শিয়াল ধরে গোপনে বাড়িতে নিয়ে আসেন। পরে শিয়ালটি জবাই করে মাংশ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যেতে থাকেন। পথিমধ্যে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করেন তার ব্যাগে কি। এ সময় তিনি দৌড়ে পালিয়ে গিয়ে ধুলাউড়ি গ্রামে একটি জোলার ব্রিজের নিচে মাংসগুলি পুঁতে দেওয়ার চেষ্টা করেন। পরে এলাকার মানুষ তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন যে তিনি একটি শিয়ালের মাংশ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনা ক্রমশ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আশরাফুল গা ঢাকা দেন।এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গত কয়েকদিন আগের। আমাদের এলাকাতেই এ ঘটনা ঘটেছে। তবে সেই ছেলেটি মাদকাসক্ত ও মানষিক রোগী। একজন সুস্থ মস্তিস্কের মানুষ জেনে বুঝে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেনা।ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। যে ছেলেটি এ কাজটি করেছে সে একজন মাদকাসক্ত। এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই

নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৭ মে) বিকেল ৪টার Read more

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিবা স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন