ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন।শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইতি ঘটনাস্থলেই মারা যান।মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের ওই ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিল এবং সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতি নিহত হয়েছে। নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। Read more

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।সোমবার Read more

বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ Read more

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর জিলহক আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিলহক পৌর শহরের এনায়েতপুর Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন