চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুতুবদিয়া চ্যানেলের মনুমিয়াজী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ড্রেজার দুটিসহ ৭-৯ জন শ্রমিককে কোস্ট গার্ডের টহল দল গণ্ডামারা খাটখালী ঘাটে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, জব্দ করা ড্রেজার দুটি ছাড়িয়ে নিতে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী ইউএনও অফিসসহ বিভিন্ন স্থানে তদবির করেন। সারাদিনের নাটকীয়তা শেষে রাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে কোস্ট গার্ডের খাটখালী জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বৈধ অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ড্রেজার দুটি খাটখালী ঘাটে নিয়ে যাওয়া হয়।রাত ৮টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার দুটি জব্দ করা হয়। এ সময় একটি ড্রেজারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একটি ড্রেজারের জরিমানা নগদে পরিশোধ করায় সেটি ছেড়ে দেওয়া হয়, অপরটি জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় এবং মাঝিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডিত মাঝি মো. ইউসুফ (৪৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মঙ্গলচরের মোহাম্মদ মোস্তফার পুত্র।কোস্ট গার্ডের খাটখালী জোনের কোম্পানি কমান্ডার (সিসি) বলেন, ‘এসিল্যান্ড স্যার মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানা দিয়ে নিয়ে গেছে। অন্যটি জব্দ করা হয়েছে এবং মাঝিকে থানায় হস্তান্তর করা হয়েছে।’এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন বলেন, ‘মনুমিয়াজী ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কোস্ট গার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করি। দুটি বল্কহেড ড্রেজার আটক করে ২ লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।’স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে সাগরে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালি উত্তোলনের মহোৎসব চলছিল। বেড়িবাঁধের নামে শুরু করা হলেও পরে তা রূপ নেয় বালির রমরমা বাণিজ্যে। এ কাজে দক্ষিণ জেলা বিএনপির এক প্রভাবশালী নেতারও সংশ্লিষ্টতা রয়েছে। মনুমিয়াজী ঘাট এলাকায় গড়ে ওঠা এই সিন্ডিকেট কুতুবদিয়াসহ আশপাশের এলাকায় বালি বিক্রি করে আসছে।অভিযোগ সম্পর্কে জানতে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোমান্টিক মুডে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রবিবার Read more

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন