যশোরের বেনাপোল ও শার্শার আ.লীগ-যুবলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে কিরগাছা থানা পুলিশ।সোমবার (০৫ মে) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।এর আগে রবিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারন সম্পাদক মফিজুর রহমান (৬০), একই থানার লটাদিঘা গ্রামের আব্দুল মানিকের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাহেব আলী (৫৪), একই উপজেলার পান্তাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শার্শা ইউপির ৫নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শিয়াল ঘোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শার্শা ইউপির ৯নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল খালেক মেম্বার (৫৪), শার্শার মেঠোপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শার কাজীপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান মাখন (৫০)।পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতা ঝিকরগাছা পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তারা এলাকাম ছেড়ে পালিয়ে যায়।ওসি বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে
নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে

জয়পুরহাটে সরকারি গাড়ি কাণ্ডে এবার ধরা পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের ব্যবহৃত গাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী Read more

প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা
চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা

কক্সবাজারের চকরিয়ায়  মুষলধারে বৃষ্টি হচ্ছে, উক্ত বৃষ্টি প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাত থেকে বিরতিহীন Read more

পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন