ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে।কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি) শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তৃতীয় দিনে মোট ৭১টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর এবং ২৫টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া চারটি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের একটি আপিলের শুনানি হয়নি।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে সাত দিনের রিমান্ড Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল Read more

এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে
বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

মা নেই-রাতের আঁধারে চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। চারপাশে শোকের মাতম, বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। এমন শোকের মুহূর্তে বুক ভরা কান্না চেপে Read more

`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’

ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ Read more

‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিলো ভারত
‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিলো ভারত

নিজেদের ‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে আন্তঃসীমান্ত বন্যার সতর্কবার্তা দিয়েছে ভারত। সোমবার নয়াদিল্লির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভারত-পাকিস্তানের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন