চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কর্ণফুলীর ফাজিল খাঁর হাট আবুল হোসেন মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বড়উঠান ইউনিয়ন পরিষদের ইউপি সংরক্ষিত নারী সদস্য জোবাইদা আক্তার মিতু। মৃত স্কুলছাত্র সাইফ বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড দৌলতপুর ইউছুফ মাহমুদের নতুন বাড়ির প্রবাসী মো. সাইফুদ্দিনের বড় ছেলে। সে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।ঘটনার প্রত্যক্ষদর্শী মৃত আসিমের ছোট ভাই আইয়ান বিন সাইফ বলেন, আমার ভাইয়া ও চাচাতো ভাইরা মিলে মোট চারজন ছাদে খেলতেছিলাম। খেলার সময় হঠাৎ বিকট একটি শব্দ হয়। বিকট শব্দের পরে দেখা যায় ছাদে শুকাতে দেওয়া ওড়না এবং কাপড় শুকানোর টাঙানো রশি ভাইয়ার গলায় আটকে যায়। এবং ভাইয়ের পিঠে টিন ও টিনের উপরে কাটা গাছের ঠিল ছিল। পরে আমাদের চিৎকারে আম্মুরা ছুটে আসে। আসিমের চাচা গিয়াস উদ্দিন বলেন, ভাতিজারা ছাদে খেলতেছিল ওই সময় বাড়ির এক প্রতিবেশী গাছ কাটার সময় রশি ছিঁড়ে কাটা গাছ আমাদের ছাদের টিনে পড়ে। টিনের নিচে ভাতিজা আসিম ছিল। টিন,রশি ও কাপড় শুকানোর রশিতে ভাতিজার গলা আটকে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.রিয়াদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  এদিকে এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। সোমবার Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস বিজয়
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হলো ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। চূড়ান্ত ফলাফলে Read more

Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!
শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলেজগুলোর জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। Read more

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন