চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত হলেন- মৃত. ইসাহাক মণ্ডলের ছেলে বড় ভাই আক্তারুজ্জামান (৫৫) ও ছোট ভাই আলম হোসেন (৪০)। পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় ভাই বাড়ির উঠানে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে বিদ্যুতায়িত হলে পাশেই থাকা ছোট ভাই আলম হোসেন তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ছোট ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় ভাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামান নামে এক ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন।দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) সকাল Read more

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২
নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২

নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ থেকে Read more

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মারিশ্যা বিট কাম চেকস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।রবিবার Read more

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন