ঢাকা, ৩ জুলাই ২০২৪ – রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফ্যাসিবাদী সরকারের দমনে জীবন বাজি রাখা সেই সব বীর যোদ্ধাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের খোঁজ নেওয়ার কেউ নেই। অনেকে আজ অবহেলিত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। এমন সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আহত যোদ্ধার খোঁজ নিতে ছুটে গেলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।জুলাই আন্দোলনে আহত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেলের চিকিৎসাজনিত সহায়তার আশ্বাস এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) তাকে দেখতে কিডনি হাসপাতালে ছুটে যান শেকৃবি উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসাইন এবং কোষাধ্যক্ষ আবুল বাসার। এ সময় উপাচার্য কিডনি হাসপাতালের পরিচালক এবং রাসেলের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারের সাথে কথা বলেন। তিনি চিকিৎসার সকল বিষয় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর বিকেলে শেরেবাংলা নগর থানার সামনে দিয়ে বিজয় মিছিলে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেল। পরে কিছুদিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে তার কয়েক ধাপে অপারেশন সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ একটি অপারেশন বাকি আছে।জুলাই যোদ্ধা রাসেলের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ শেষে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, ‘রাসেল আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন। আমরা তার সকল প্রকার খোঁজখবর নিচ্ছি এবং সকল প্রকার সহযোগিতা করে তার পাশে সব সময় থাকবো।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি Read more

আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন
আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন

কখনো কি গভীরভাবে ভেবেছেন, এমন কোনো স্থান আছে যেখানে পা রাখলেই স্বয়ং আল্লাহ আপনার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেন? Read more

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত

ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন