কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আশালঙ্কা। তবে টস জিতে আগে ব্যাট করতে নামলেও শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। একে একে ধরেছেন সাজঘরের পথ। তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক আশালঙ্কা ও কুশাল মেন্ডিজ। তবে আশা দেখালেও জুঁটি বড় করতে পারেননি তারা। এরপর পঞ্চম উইকেটে আসালঙ্কাকে সঙ্গ দিতে পিচে আসেন জানিথ লিয়ানাগে। দু’জনেরে সাবলীল ব্যাটে বড় জুটির পথে এগোচ্ছিল লঙ্কানরা। এদিকে একাধিক বোলিং পরিবর্তনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না মেহেদি হাসান মিরাজ। তাই ৩২তম ওভারে ভিন্ন কিছু করার চেষ্টা করে বাংলাদেশ। বোলিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। অনিয়মিত এই অফ স্পিনার আক্রমণে এসেই জুটি ভেঙেছেন।ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন শান্ত। খানিকটা এগিয়ে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন জানিথ লিয়ানাগে। টাইমিং না হওয়ায় সীমানার কাছে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন এই ব্যাটার। এটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, ২টি উইকেট গেছে তানজিম সাকিবের ঝুলিতে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাজমুল শান্ত ও তানভীর ইসলাম। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র

আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের Read more

জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল
জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল

যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। Read more

পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু
পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।  শুক্রবার (২৫ জুলাই) এ Read more

ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস
ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন