কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) দুপুরে হোমনার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সময়ের কণ্ঠস্বরকে বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহারনামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করা হয়।এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে হোমনা ও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন এলাকায় মামলার ভিত্তিতে একের পর এক গ্রেফতারের ঘটনায় অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ
ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে দলীয় কোন্দলের জের ধরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ উঠেছে। এমনকি Read more

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির Read more

জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

চিকিৎসক ও লোকবলের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা মানুষ। বিশেষ Read more

সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন