এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ গালে বিধ্বস্ত করার পর এবার র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে দুই গোলই আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে। ম্যাচের ১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। ফ্রি–কিক থেকে নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারের লেগে ফিরে আসার পর ফিরতি শটে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ান ঋতুপর্ণা।তবে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ বাড়ায় মিয়ানমার। তবে রক্ষণভাগ ও গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ১১ ও ১২ মিনিটে দুটি নিশ্চিত সুযোগ প্রতিহত করেন গোলরক্ষক রুপনা চাকমা। ৩৫ মিনিটে মিয়ানমার একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।রপর স্বাগতিকরা বেশ কয়েকবার আক্রমণ চালায়, তবে লক্ষ্যে বল রাখতে পারেনি। ৪২ মিনিটে ফ্রি–কিক থেকে একসঙ্গে তিনটি শট নিয়ে গোলের লক্ষ্য ভেদ করতে পারেনি স্বাগতিক দল।দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল পরিশোধের মরিয়া চেষ্টা করে স্বাগতিকরা। তবে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকারদের নেতৃত্বে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ প্রতিহত করে।৭২তম মিনিটে দ্বিতীয়বারের মতো স্টেডিয়াম স্তব্ধ করে দেন ঋতুপর্ণা। বক্সের ওপর থেকে নেওয়া বাঁ পায়ের শট হাওয়ায় ভেসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে পড়ে, স্কোরলাইন দাঁড়ায় ২–০।৭৭তম মিনিটে বড় সুযোগ পায় মিয়ানমার। থ্রু পাস থেকে একেবারে একা হয়ে যান মাইয়াত এহিন। কিন্তু দ্রুত বেরিয়ে এসে ঠান্ডা মাথায় বল ঠেকান রুপনা চাকমা। সাফজয়ী এই গোলকিপার দারুণ রিফ্লেক্সে ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন।শেষ মুহূর্তে আক্রমণের চাপ আরও বাড়ায় মিয়ানমার। ৮৮তম মিনিটে ক্রস থেকে পাওয়া বলে উইন উইন নিখুঁত টোকায় গোল করেন। রুপনাকে পরাস্ত করে ব্যবধান কমায় স্বাগতিক দল।তবে বাকি সময় গোল না হলে ২–১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।এই জয়ে বাছাইয়ের গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আরও জোরালো করল।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!
যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!

লক্ষীপুরে হত্যা চেষ্টা মামলায় যুবলীগ ক্যাডার আশরাফ উদ্দিন আরজুর পক্ষে দায়সারা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর মডেল থানার Read more

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ

আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন