চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। (বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি)সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে।সূত্র: ডেইলি পাকিস্তানিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

বিশ্বাসঘাতকের শাস্তি নিয়ে যা বলেছেন নবীজি
বিশ্বাসঘাতকের শাস্তি নিয়ে যা বলেছেন নবীজি

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানুষের উত্তম স্বভাব গ্রহণের শিক্ষা। আর মন্দ স্বভাব বর্জনের নির্দেশ। উত্তম স্বভাব মানুষকে সম্মানের Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু

প্লাস্টিক দূষণ প্রতিরোধে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে গত বছর দক্ষিণ কোরিয়ায় Read more

রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে Read more

পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী
পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন