দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের পাউবোর বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক। উপজেলার অন্যতম ব্যস্ততম সড়কটির এমন দশায় দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে এলজিডি বলছে- প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললে কাজ শুরু হবে।সরেজমিনে দেখা যায়, গলাচিপা পৌর শহর থেকে ফুলখালী স্লুইসগেট, তেতুলতলা বাজার হয়ে পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পুরো সড়কজুড়ে ভাঙাচোরা অবস্থা। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তেতুলতলা বাজারসংলগ্ন অংশে নদীভাঙনে সড়কের একাংশ হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এই ব্যস্ততম সড়কটি সংস্কার করা হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ে।হাবিবুর রহমান নামে এক পথচারী বলেন, ‘রাস্তাটি এমন ভাঙা যে, হাঁটতেও কষ্ট হয়। বৃষ্টি হলে এই দূর্দশা আরও বাড়ে। বৃষ্টিতে কাদা আর পানি জমে যায়। ফলে সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এমনকি আমরা গাড়িতে উঠলেও মাঝেমধ্যে গাড়ি নষ্ট হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিবছর আশ্বাস দেয়া হয়, কিন্তু বাস্তবে রাস্তাটি মেরামত করা হয়নি। এখন সুস্থ মানুষ রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যাওয়া মত অবস্থা হয়েছে।’গাড়ীচালক ইমরান বলেন, ‘সড়কটি চলাচলের অনুপযোগী। তাই যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে যায়। ফলে যা আয় করি, গাড়ি ঠিক করতেই চলে যায়। আগের মত আয় নাই। যাত্রীরা ভয়ে গাড়িতে উঠতে চায় না। আমরা এখন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই।’অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। আর রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে।মো. নিজাম নামে এক যাত্রী বলেন, ‘আমাদের প্রতিদিন উপজেলা শহরে বিভিন্ন কাজে যেতে হয়। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থা যে, গাড়িতে উঠতে মন চায় না। আবার হেঁটে যাওয়ার মত অবস্থা নাই। তাই বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়। আসা-যাওয়ার এই পথে শরীরের হাড় ব্যথ্যা হয়ে যাওয়ার মত অবস্থা। কোমর ব্যথ্যার ঔষধ নিয়ে ঘুরতে হয় এখন। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে দুর্ভোগ শেষ হবে না।স্থানীয় বাসিন্দা মো. জুয়েল বলেন, ‘এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে। রাস্তাটি দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনা আরও বাড়বে। রোগী বা গর্ভবতী নারী হাসপাতালে নিতে এম্বুলেন্স আসতে চায় না। আবার আসলেও রাস্তা দিয়ে যেতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমাদের কৃষি পন্য নিয়ে সময় মত বাজারে যেতে পারি না।’এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, সড়কটি সংস্কারের জন্য প্রায় ছয় কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই আগামী বছর জুনের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, ‘মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা অবগত। প্রকৌশল দপ্তর থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’স্থানীয়দের দাবি, গলাচিপা উপজেলার অন্যতম প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগের মধ্য দিয়েই স্বস্তি ফিরবে এলাকার মানুষের জীবনে এমনটাই প্রত্যাশা সবার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ত্রিপল মার্ডারের ঘটনায় পালিত ছেলের ফাঁসির আদেশ
পাবনায় ত্রিপল মার্ডারের ঘটনায় পালিত ছেলের ফাঁসির আদেশ

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও দত্তক নেওয়া মেয়ে সানজিদা (১২) হত্যা মামলায় Read more

সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন Read more

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে  দখলদার ইসরায়েল। ইসরায়েলের সম্প্রচার Read more

দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক
আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই। মঙ্গলবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন