নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১১ মাস পর এসব মামলা দায়ের করা হয়, যাতে প্রধান আসামি করা হয়েছে গণঅভ্যুত্থানে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। একইসঙ্গে মামলায় নাম রয়েছে ফ্যাসিস্ট সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আরও চারজনের। তিন মামলাতেই অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।বুধবার (২ জুলাই) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম।গত ৩০ জুন আব্দুস সালাম ও সেলিম মণ্ডল নামের দুই যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন তাদের স্বজনরা। এর আগে ২৭ জুন মাদানীনগর এলাকায় নিহত আলাউদ্দিনের পরিবারও একটি হত্যা মামলা করে। একই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের জালুকুড়ি এলাকায় নিহত মো. সুজন খানের ঘটনায়ও আরেকটি মামলা দায়ের হয়, যাতে ৭০-৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নিহতরা। এ সময় মামলায় উল্লেখিত আসামিরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। গুলিতে সালাম, সেলিম, আলাউদ্দিন ও সুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পরে সবাই মারা যান। একই সঙ্গে ওইদিন ডাচ্ বাংলা ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলা তিনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক Read more

ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!
ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে Read more

আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের Read more

ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পোহালেই হতে Read more

১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!
১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও গত দুই বছর ধরে এসএসসিতে পাসের হার শূন্য। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা Read more

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী-সন্তানসহ সাবের হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী মিসেস রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন