ভুয়া তথ্য রুখতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ। এ সময় প্রধান উপদেষ্টা তাদের এ আহ্বান জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর। এর একটি অংশ দেশের বাইরের কিছু লোক ছড়াচ্ছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ সময় জাতিসংঘের কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে আলাপ করার কথাও বলেন তিনি।ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বলেন, বৃহস্পতিবারের প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসবে। এতে আন্তর্জাতিক মান অনুযায়ী গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে।ইউনেস্কোর সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, এই প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশও থাকবে। যা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন Read more

বাউফলে গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ ৫ জন আহত
বাউফলে গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ ৫ জন আহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন