ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১,৭০৫ পিস ইয়াবা ও ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নোয়াব মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০১ জুন) ভোরে কসবা থানার পুলিশ উপজেলার তিনটি পৃথক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বায়েক ইউনিয়নের বিজনা নদীর পাড়ের চন্দকলা ব্রিজ এলাকা থেকে ২৯ কেজি গাঁজা, কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখোলা এলাকায় আব্দুল কালামের মুদির দোকান থেকে ২০ কেজি গাঁজা এবং কসবা মাছ বাজার এলাকায় নোয়াব মিয়ার গুদামঘর থেকে ১,৭০৫ পিস ইয়াবা ও নগদ ২,০৫,৫৪৪ টাকা উদ্ধার করা হয়।এই অভিযানে কসবা উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও কসবা থানার ওসি মো. আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্য এসআই নূরে আলম, এসআই ফারুক, এএসআই উত্তম ও এএসআই দিদার অংশগ্রহণ করেন। যৌথভাবে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রয়ের সরঞ্জামাদিসহ খোরশেদ আলম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি কাদের। সেই সঙ্গে মাদক চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।আজ দুপুরে ব্রিফিংয়ে ওসি আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে Read more

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ সোমবার শারজায় টস হেরে আগে Read more

সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত
গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন