ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জমখ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৪টায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।আটককৃতরা হলেন, মো. ইয়ামিন ওস্তা (৪০), মো. ফারুক (৩৫) ও মো. নাসির উদ্দিন (৩৮)। তারা ভোলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।এর আগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কিচেন মার্কেটের একটি দোকানে ডিম কিনতে আসেন মো. জহির নামের এক ব্যক্তি। ক্রেতা বড় ডিম বাছাই করায় তাকে সমানভাবে ডিম নেওয়ার কথা বলেন বিক্রেতা জুনায়েদ আহমেদ। তাই ক্রেতা জহির ক্ষিপ্ত হয়ে তার সহযোগী ইয়ামিনসহ কয়েকজনকে নিয়ে দলবেঁধে ফিল্মি স্টাইলে হামলা করেন বিক্রেতার উপর। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় জুনায়েদ দোকানে বসে ফোন স্ক্রলিং করছেন। এ সময় কয়েকজন দল বেঁধে এসে তাকে এলোমেলো লাথি, কিল, ঘুসি দিচ্ছেন। আবার একজন ছুরি দিয়ে তার পিঠে জখম করছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।এদিকে ঘটনার পর রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পরে রাতেই দোকানে থাকা সিসিটিভির ফুটেজে শনাক্ত করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, এই ঘটনার সিসিটিভি ফুটেজে শনাক্ত করে ৩ জনকে আটক করা হয়েছে এবং বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে। ভোলায় এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ঠাঁই নেই। যারাই এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ
বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’র প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ Read more

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ দেওয়ান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের Read more

করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ
করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ

২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে বাংলাদেশ আবারও এক দুঃস্বপ্নের ছায়া দেখতে শুরু করেছে। এক সময় যেটি ছিল প্রতিদিনের আতঙ্ক—করোনা ভাইরাস—তা Read more

সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেরিন সুলতানা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন