মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে চারটি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল। আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।টিআরটি ওয়ার্ল্ড জানায়, এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ।জামবাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন “এল চাপো” গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়।এল চাপোর অনুসারী ও তার ছেলেরা একদিকে, আর জামবাদার ঘনিষ্ঠরা আরেকদিকে অবস্থান নেয়। সরকারি হিসাব বলছে, এ ধরনের সংঘাতে অন্তত ১২০০ জন নিহত হয়েছেন শুধু এই অঞ্চলে।মূলত সিনালোয়া কার্টেলকে যুক্তরাষ্ট্র “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছে। মেক্সিকোতে এ ধরনের মোট ছয়টি মাদকচক্র রয়েছে, যাদের ওপর এই বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক-সংক্রান্ত সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন